কমিউনিটি ২৯ অক্টোবর ২০২৬

টাওয়ার হ্যামলেটসে রিমেমব্রেন্স সানডে পালিত হবে ৮ নভেম্বর

post

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ পরবর্তী বিভিন্ন সংঘাতে অংশ নেওয়া ব্রিটিশ ও কমনওয়েলথের সামরিক ও বেসামরিক সদস্যদের অবদান ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ৮ নভেম্বর রোববার টাওয়ার হ্যামলেটসজুড়ে পালিত হবে রিমেমব্রেন্স সানডে।

এ উপলক্ষে বারার বিভিন্ন স্থানে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের এসব অনুষ্ঠানে অংশ নিয়ে যুদ্ধাহত ও নিহত বীরদের স্মরণ এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানানো হয়েছে।

প্রধান আয়োজনগুলোর মধ্যে রয়েছে ট্রিনিটি স্কয়ার গার্ডেনসে অনুষ্ঠিতব্য ‘অনারেবল কোম্পানি অব মাস্টার মেরিনার্স’ রিমেমব্রেন্স সার্ভিস’। ৮ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এই বার্ষিক অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও নৌ-সংশ্লিষ্ট এই ঐতিহ্যবাহী স্মরণসেবায় যুদ্ধ ও সংঘাতে প্রাণ হারানো নাবিক ও সেবাদানকারীদের স্মরণ করা হবে।

একই দিনে টাওয়ার হ্যামলেটস সেমেট্রি পার্কে অনুষ্ঠিত হবে ‘ফ্রেন্ডস অব টাওয়ার হ্যামলেটস সেমেট্রি পার্ক’ আয়োজিত রিমেমব্রেন্স সানডে অনুষ্ঠান। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই উন্মুক্ত আকাশের নিচের অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, সংগঠন ও কমিউনিটির সদস্যরা অংশ নেবেন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে সকলকে অনুষ্ঠানে যোগ দিয়ে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগকারী নারী ও পুরুষদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।


 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner