টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ বগুড়ার জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আজ শুক্রবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তিনি বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার।ডিবির এই কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলায় তিনি পলাতক ছিলেন। বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।তিনি আরও জানান,শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।
সাবেক সংসদ সদস্য জিন্নাহ গ্রেফতার
-69c60791c9d26.jpg)







