টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ ওয়াসার এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্প্রতি একটি গণমাধ্যমে এমডির স্ত্রীকে কানাডায় বাড়ি কিনে দেওয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই ঘটনার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে ডেকে পাঠায় এবং পদত্যাগের পরামর্শ দেওয়া হয়। এরপরই তিনি পদত্যাগ করেন।সূত্র জানায়, তার জমা দেওয়া পদত্যাগপত্র ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে আব্দুস সালাম ব্যাপারীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম








