শিক্ষা ০৮ নভেম্বর ২০২৬

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ দেশের সব মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে (কলেজ) বাধ্যতামূলকভাবে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এই কমিটি গঠন করতে বলা হয়েছে।রবিবার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। মাউশি অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক, সব সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।মাউশির নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির গত ৫ নভেম্বরের মাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রতিরোধ কমিটি গঠন করা আবশ্যক। কমিটিতে স্থানীয় শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে শিক্ষা অধিদপ্তরের নির্দিষ্ট ইমেইল ঠিকানায় (ad-admin@dshe.gov.bd) প্রতিবেদন পাঠাতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা রক্ষা, তরুণ প্রজন্মকে মাদক এবং উত্ত্যক্তকরণের মতো সামাজিক অপরাধ থেকে সুরক্ষা দিতে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner