আন্তর্জাতিক ২৮ অক্টোবর ২০২৬

নির্বাচনে অনিশ্চয়তার মধ্যেও হাল ছাড়ছেন না নেতানিয়াহু

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ইসরায়েলঃ ইসরায়েলের জাতীয় নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট গণনা শেষে সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। ফলে দেশটিতে নতুন করে রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে।বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত সর্বশেষ নির্বাচনী পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি আসন পেতে পারে। অন্যদিকে, তাঁর বিরোধী দলগুলো সম্মিলিতভাবে প্রায় ৬৫টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।   ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। ফলে বর্তমান পূর্বাভাস অনুযায়ী, কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। নির্বাচনের ফল গণনা শেষ হতে আরও কয়েক দিন লাগতে পারে। তবে নেতানিয়াহুর লিকুদ পার্টি একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে বলে পূর্বাভাসে উঠে এসেছে।  বিদায়ী নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের আসন ছিল ৬৮টি। এবারের নির্বাচনে সেই সংখ্যা কমে ৫৪টিতে নেমে আসতে পারে। এতে তার নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের পথ কঠিন হয়ে পড়েছে।   অন্যদিকে, নেতানিয়াহুবিরোধী দলগুলো সম্মিলিতভাবে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও তাদের মধ্যে মতাদর্শগত বিভক্তি রয়েছে। ডান, বাম ও মধ্যপন্থী দলগুলোর মধ্যে সমন্বয়হীনতা নতুন সরকার গঠনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে হলে এসব দলকে আরব দলগুলোর সঙ্গে সহযোগিতায় যেতে হতে পারে। এবারের নির্বাচনে আরব ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সব মিলিয়ে, ভোট গণনা শেষে আসনসংখ্যার চূড়ান্ত হিসাব এবং দলগুলোর মধ্যে জোট গঠনের সমীকরণই নির্ধারণ করবে ইসরায়েলে পরবর্তী সরকার কারা গঠন করবে। সূত্র : সিএনএন

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner