বাংলাদেশ ২৮ অক্টোবর ২০২৬

অফিসকক্ষে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ মহাখালী রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার কার্যালয়ে ঢুকে মারধরের ঘটনা ঘটেছে। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে তাকে মারধর করেছেন বলে অভিযোগ করেছেন অধ্যাপক কাজী আহমেদ জাকি।বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে তার কক্ষে এ ঘটনা ঘটে।অধ্যাপক কাজী আহমেদকে মারধরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পরিচালক তার কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় আট থেকে নয়জন ব্যক্তি কক্ষে প্রবেশ করেন। পরে তারা তাকে চেয়ার থেকে টেনে তুলে মারধর শুরু করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ বলেন, ‘ওর (কাজী আহমেদ) ও তো কিছু দোষ আছে। অধ্যাপক হারুন আল রশিদ তার মুঠোফোনে থাকা একটি ছবি দেখিয়ে বলেন, ‘এই সরকারের সময় কাজী আহমেদ কী করে মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে তার (কাজী আহমেদ) নিজের অফিসে বৈঠক করে?’মীরজাদী সেব্রিনা ফ্লোরা জনস্বাস্থ্যবিদ। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় তিনি স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। করোনা মহামারির সময় সংবাদমাধ্যমে ব্রিফিংয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। পরে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পান।কাজী আহমেদ জাকিকে মারধরের সময় তার কক্ষে উপস্থিত ছিলেন এমন একজন জনস্বাস্থ্যবিদ বলেন, যারা তাকে মারধর করেছেন, তাদের তিনি এর আগে কখনো আইইডিসিআরে দেখেননি। তবে নিরাপত্তার কারণে তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি।এ ঘটনায় নিন্দা জানিয়েছেন জনস্বাস্থ্যবিদ ও আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন। তিনি বলেন, আইইডিসিআরে পরিচালকের নিজের কক্ষে তাকে মারধরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে।আইইডিসিআর দেশের রোগ পরিস্থিতি পর্যবেক্ষণ, রোগ নিয়ে গবেষণা এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্কবার্তা দেয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। প্রতিষ্ঠানটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে।বিএনপি সরকার গঠনের পর প্রতিষ্ঠানটির পরিচালক পদে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক কাজী আহমেদ জাকিকে নিয়োগ দেয়া হয়। সম্প্রতি তিনি হামের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণা করেন।গুরুত্বপূর্ণ এই সরকারি প্রতিষ্ঠানের পরিচালকের কার্যালয়ে ঢুকে তাকে মারধরের ঘটনায় তদন্ত এবং দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner