বাংলাদেশ ২৮ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ সারা দেশে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন।বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন।এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়। এ ছাড়া গত ৬ ও ১৫ অক্টোবর এক দিনে ১০ জন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছিল।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner