কমিউনিটি ১৩ অক্টোবর ২০২৬

নভেম্বর ছাতক এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা

post

ছাতক এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী সোমবার, ২ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। সভায় ট্রাস্টের পরবর্তী নির্বাহী কমিটির কার্যক্রম ও অগ্রাধিকার নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাবে।

গত ২৯ সেপ্টেম্বর ট্রাস্টের নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় বর্তমান কমিটিই এজিএম আয়োজন ও পরিচালনা করবে।

এজিএমের আগে ট্রাস্টের সদস্যপদ পর্যালোচনা করে তা হালনাগাদ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আগামী দিনে নতুন নির্বাহী কমিটি একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান আয়োজন করবে। পাশাপাশি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের স্বীকৃতি ও সংবর্ধনা দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

সভায় ছাতকের বিভিন্ন শিক্ষা কার্যক্রম নিয়েও আলোচনা হয় এবং কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ২৯ সেপ্টেম্বরের সভায় সভাপতিত্ব করেন রুহুল আমিন এবং সভা পরিচালনা করেন সেক্রেটারি আনসার আহমেদ উল্লাহ। সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের প্যাট্রন এস এম সুজন ; ভাইস চেয়ার গোলাম  আজম তালুকদার, শরীফ উল্লাহ, মাহমুদ আলী, আফজাল রাজা চৌধুরী, মাওলানা মোহাম্মদ মুজাহিদ উদ্দিন ও আকমল হোসেন ; হেলথ সেক্রেটারি মিজানুর রহমান; জয়েন্ট সেক্রেটারি রুহুল আমিন; স্কলারশিপ সেক্রেটারি আরশাদ আহমেদ; এডুকেশন সেক্রেটারি ড. শামীম আহমেদ; অর্গানাইজিং সেক্রেটারি মো. আবু শহীদ; ট্রেজারার আসকর আলী; জয়েন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন ; অর্গানাইজিং সেক্রেটারি আব্দুল তাওহীদ; ট্রাস্টি হেলাল মিয়া ও মিসবাহ উজ জামান এবং অর্গানাইজিং সেক্রেটারি নজরুল ইসলাম।প্রেস বিজ্ঞপ্তি 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner