আনসার আহমেদ উল্লাহ : লন্ডন: গতকাল ৭ জুলাই, সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেনের এক অভিজাত রেস্টুরেন্টে কলকলি ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার জয়নাল আবেদিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান চৌধুরীর পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন সাবেক প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান, আব্দুল আলীম, সেলিম আহমদ, আমির হোসেন, আকমল হোসেন, মুহিত মিয়া এবং উপদেষ্টা জুবায়ের আহমদ হামজা।
বক্তারা সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং কলকলি ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটিকে আরও বেগবান করার লক্ষ্যে ইউনিয়নবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর উপস্থিত সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আয়োজকরা সুস্বাদু খাবারের ব্যবস্থার জন্য সকলকে ধন্যবাদ জানান।







