বাংলাদেশ ০৪ অক্টোবর ২০২৬

এলপিজির পর এবার বাড়ল অটোগ্যাসের দাম

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ  এলপিজির পর এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১১ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।এর আগে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা।রোববার (৪ অক্টোবর) বিকেলে অটোগ্যাস ও এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নতুন নির্ধারিত দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের সৌদি কনট্রাক্ট প্রাইস (সিপি) এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তা পর্যায়ের দাম সমন্বয় করা হয়েছে।অক্টোবর মাসে প্রোপেনের সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬৮০ মার্কিন ডলার এবং বিউটেনের ৭৩০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় সৌদি সিপি দাঁড়িয়েছে ৭১২ দশমিক ৫০ মার্কিন ডলার।এর ভিত্তিতেই চলতি মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বিইআরসি।অটোগ্যাসের দাম বাড়ায় যানবাহনের জ্বালানি খরচও বাড়তে পারে। একই সময়ে এলপিজির দাম বৃদ্ধির ফলে রান্নার গ্যাসের খরচেও বাড়তি চাপ পড়েছে ভোক্তাদের ওপর।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner