টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।এদিকে নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।আজ দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানিয়েছেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় কিছু গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে এবং একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তিনি বলেন, আমাদের একাধিক টিম মাঠে নেমেছে এবং আমরা কিছু ক্লু পেয়েছি। আমাদের কাছে একজন ব্যক্তি আছে, জিজ্ঞাসাবাদ চলছে।পুলিশ সুপার আরো বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি সঠিকভাবে খতিয়ে দেখব, তদন্ত করব এবং হত্যাকারীকে না ধরা পর্যন্ত আমরা ননস্টপ এটা নিয়ে কাজ করব।অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, খবর পেয়ে সদর দক্ষিণ থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের নিয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখান থেকে শিক্ষার্থী অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে।
তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।এদিকে নিহত অপ্রতিমের বাবা-মায়ের সঙ্গে দেখা করতে শনিবার তাদের কোটবাড়ির বাসায় যান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।একমাত্র সন্তানকে হারিয়ে শোকাতুর পরিবারের সদস্যরা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকায় নিজেদের বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।ছেলের সন্ধান না পেয়ে শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সহযোগিতা চেয়ে পোস্ট দেন ড. নাহিদা বেগম। তিনি জানান, তার ছেলে সপ্তম শ্র্রেণির শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল পাঞ্জাবি। বিষয়টি থানায়ও জানানো হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত অপ্রতিমের মুঠোফোনের অবস্থান কুমিল্লার গন্ধমতী এলাকায় দেখা যাচ্ছিল। এরপর ফোনটির আর কোনো অবস্থান পাওয়া যায়নি।পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে শনিবার দুপুরে কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।অপ্রতিমের মৃত্যুতে পরিবার, স্বজন ও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
কুমিল্লায় স্কুলছাত্র হত্যায় সন্দেহভাজন গ্রেফতার
_original_1789807545.jpg)







