শিক্ষা ১৯ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তির চূড়ান্ত ধাপের ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় এই ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা শেষ পর্যন্ত কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা চূড়ান্তভাবে জানা যাচ্ছে।শিক্ষার্থীরা একাদশে ভর্তির কেন্দ্রীয় পোর্টালে (https://xiclassadmission.gov.bd/) প্রবেশ করে প্রকাশিত ফলাফল দেখতে পারবেন। এছাড়া আবেদনে ব্যবহৃত নিবন্ধিত নম্বরগুলোতে এসএমএস পাঠিয়েও শিক্ষার্থীদের ফল জানিয়ে দেওয়া হচ্ছে।চূড়ান্ত ফলাফলে মনোনীত শিক্ষার্থীদের রোববার (২০ সেপ্টেম্বর) থেকে স্ব শরীরে কলেজে গিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত ভর্তির এ প্রক্রিয়া চালু থাকবে।এর আগে গত ১৬ সেপ্টেম্বর একাদশে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়। ওই সময় ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন আবেদনকারীর মধ্যে প্রথম ধাপে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ পান।প্রথম ধাপে আবেদনের যোগ্যতা থাকা সত্ত্বেও পর্যাপ্ত পছন্দক্রম না দেওয়ায় ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী কোনো কলেজের জন্য মনোনীত হননি। এই বঞ্চিতদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাই ছিল ২ হাজার ২০৫ জন। অন্যদিকে, শিক্ষার্থীদের পছন্দক্রম না থাকায় ১১টি কলেজ কোনো আবেদনই পায়নি এবং ৪০০টিরও বেশি কলেজে একজন শিক্ষার্থীকেও ভর্তির জন্য মনোনীত করা সম্ভব হয়নি।উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের অনলাইন প্রক্রিয়া চলে। নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থীকে সর্বনিম্ন ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner