টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ভারতঃ ভারতে প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মুখে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, এ বিষয়ে শুক্রবার (২৪ জুলাই) আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান আন্দোলনের মধ্যেই এ ঘোষণা দেন মোদি। একই দিনে প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেয় দিল্লি হাইকোর্ট।ভিডিও বার্তায় মোদি বলেন, ‘প্রশ্নফাঁস কোনো সাধারণ ঘটনা নয়। এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গভীর কষ্টের কারণ। তাই গত আড়াই মাসে সরকার এ বিষয়ে একাধিক কার্যকর পদক্ষেপ নিয়েছে।তিনি জানান, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে ব্যাহত না হয়, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, ‘আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল, কোনো শিক্ষার্থীর একটি বছরও যেন নষ্ট না হয়। তাই দ্রুত পরীক্ষা আয়োজন করা হয়েছে এবং সরকারের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী আরও জানান, প্রশ্নফাঁসের মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের নির্দেশ তিনি আগেই সংশ্লিষ্ট বিভাগগুলোকে দিয়েছিলেন।তিনি বলেন, ‘বিভাগগুলো কঠোর পরিশ্রম করে আজ গভীর রাতে প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার সদস্যদের মতামত নিয়ে চূড়ান্ত অনুমোদনের পর সোমবার সংসদে যত দ্রুত সম্ভব বিলটি পাসের চেষ্টা করা হবে।এদিকে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণার পাশাপাশি বৃহস্পতিবার রাতে ভারতের শিক্ষা সচিব বিনীত যোশিকে পদ থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সিজেপির প্রতিনিধিদের সঙ্গে সরকারের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আন্দোলনকারীরা এখনো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।
মধ্যরাতে ভিডিও বার্তায় যা বললেন মোদি








