বাংলাদেশ ২৩ জুলাই ২০২৬

চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী শুরু হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেগুলোর জন্য পরে নতুন রুটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও বৈরী আবহাওয়ার প্রভাবের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, আগামী ২৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত নির্ধারিত সব পরীক্ষা পূর্বের প্রকাশিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ সময়ের পরীক্ষাগুলোর সূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।তিনি আরও বলেন, আগে যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেগুলো পরবর্তী সময়ে পৃথক একটি রুটিন প্রকাশ করে নেওয়া হবে। সেই সূচি যথাসময়ে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।শিক্ষামন্ত্রী জানান, চট্টগ্রামে বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যাতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা যায়।এদিকে বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান পরীক্ষায় যেসব পরীক্ষার্থী নির্ধারিত দিনে অংশ নিতে পারেননি, তাদের জন্যও সুযোগ রাখা হয়েছে। তিনি বলেন, নির্ধারিত প্রক্রিয়ায় নিবন্ধন সম্পন্ন করে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।পরীক্ষার্থীদের সর্বশেষ নির্দেশনা ও নতুন রুটিন জানতে নিজ নিজ শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner