টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে পদত্যাগের সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা।বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগ অবরোধ থেকে ব্রিফিংয়ে রাতের মধ্যেই পদত্যাগের আহ্বান জানান তারা।একইসঙ্গে পদত্যাগ না করলে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন আন্দোনকারীরা।টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও প্রশ্নের মান নিয়ে ক্ষোভ জানিয়ে মঙ্গলবার দিনভর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ,সড়ক অবরোধ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবি জানান শিক্ষার্থীরা।পরে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে তাঁর বক্তব্যের জন্য মঙ্গলবার সংসদে দুঃখপ্রকাশ করেছেন।একইসঙ্গে ভুল প্রশ্নপত্রের জন্য পূর্ণাঙ্গ নম্বর এবং প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়ার আশ্বাস দেন।তবে মঙ্গলবার রাতে রাজধানীতে একদল শিক্ষার্থী ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ নামে নতুন কর্মসূচির ঘোষণা দেন।এরই অংশ হিসেবে দুপুরে শিক্ষার্থীরা সাইন্স ল্যাব মোড়ে অবস্থান নেন।সেখান থেকে মার্চ শুরু করে নিউমার্কেট,নীলক্ষেত,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর,টিএসসি ও দোয়েল চত্বর হয়ে বেলা ৩টার দিকে সচিবালয় এলাকায় ঢোকার আগেই শিক্ষা ভবন মোড়ে পৌঁছালে, আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ।পরে সেখানেই প্রায় তিন ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।একপর্যায়ে পুলিশ তাদের প্রতিনিধিদল পাঠানোর অনুমতি দেয়।তবে প্রতিনিধি দলের সঙ্গে সাংবাদিকরা যেতে চাইলে উত্তেজনা দেখা দেয়।এ সময় কয়েক সাংবাদিককে মারধর করেন আন্দোলনকারীরা।পরে প্রতিনিধিদল ফিরে আসে।এরপর সবাই শিক্ষা ভবনের সামনে থেকে সরে যান।কিন্তু, সাংবাদিক ইস্যুতে আন্দোলনকারীদের মধ্যে বিভক্তি দেখা দেয়। পরে একাংশ সরে গেলেও, অন্যরা শাহবাহ মোড় অবরোধ করেন। এতে আশেপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়। তবে জরুরি সেবায় সংশ্লিষ্ট যানবাহন চলাচলের সুযোগ দেন আন্দোলনকারীরা।বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কলেজের শিক্ষার্থী একেএম রিয়াজুল স্ট্রিমকে বলেন, ‘আমাদের মধ্যে সাংবাদিক ইস্যুতে মতবিরোধ দেখা দিয়েছে। এজন্য আজকের মতো আমরা এখান (শিক্ষা ভবনের সামনে) থেকে চলে যাচ্ছি। তবে ঢাকার অন্য কোনো জায়গায় শিক্ষার্থীরা আবার অবস্থান করতে পারেন।’
এরপর শাহবাগে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করেন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন,‘আজকের মতো আমরা কর্মসূচি স্থগিত করছি। তবে আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার “লং মার্চ টু সচিবালয়” পালন করা হবে। সকাল ১০টায় রাজধানীর সাইন্স ল্যাবরেটরি মোড় থেকে আমরা এই কর্মসূচি শুরু করব।শিক্ষার্থীদের অভিযোগ, দুদিন ধরে কর্মসূচি পালন করলেও সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে আলোচনায় বসেননি। তারা সরাসরি দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান।আন্দোলনকারী শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আমরা প্রায় তিন ঘণ্টা সচিবালয়ে অবস্থান করেছি। কিন্তু, কোনো ধরনের সাড়া পাইনি। তাই বাধ্য হয়ে শাহবাগ অবরোধ করেছি। এখানে ১০ থেকে ১২টি কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। আমরা জরুরি সেবার যানবাহন চলাচলের ব্যবস্থা করেছি।’ব্রিফিংয়ে সিটি কলেজের শিক্ষার্থী মাহাদী আমিন বলেন, ‘আমরা জনগণের দুর্ভোগ চাই না। তাই আজকের মতো শাহবাগের অবরোধ কর্মসূচি শেষ করছি। কেউ কেউ বলছে আমরা অটোপাস চাই। কিন্তু আমরা অটোপাস চাই না। আমাদের একমাত্র দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ।’
শিক্ষামন্ত্রীর পদত্যাগের সময় বেঁধে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা








