স্বাস্থ্য ১৫ জুলাই ২০২৬

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৯২

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২ জন শিশু। বুধবার (১৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৬৭৬টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৭১ শিশুর মৃত্যু হয়েছে।প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯২০ জন। একই সময়ে ৮৫১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৮৭৭ শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে বুধবার (১৫ জুলাই) পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০৭ জনের।এ সময়ে মোট ৯৬ হাজার ৮৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৯৩ হাজার ২৬০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner