টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।যাত্রাবাড়ী থানা পুলিশ শুক্রবার এ অভিযান চালায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো— মো. মনিরুল ইসলাম, দেবাশীশ রায়, মো. রাসেল হোসেন,বিল্টন দে, মামুন পেদা,মো. মাসুদ হাওলাদার, আরিফ খাঁ, শাকিল, মো. সাজ্জাদ হোসেন জেবিন, মো. জাহাঙ্গীল আলম সুজন, মো. নজরুল ইসলাম, মো. রাব্বি, মো. রাব্বি ওরফে ডিব্বা রাব্বি, মো. ওমর ফারুক, মেহেদী হাসান আশিক, মুন্না, রাফি, আরিফ, রাকিব হোসেন, মো. রনি, রাব্বি, হৃদয় খাঁ, মো. মাহিন, আবুল কেরামত মো. জোনায়েদ ও মো. রায়হান।গ্রেফতারদের মধ্যে ছয়জনকে নিয়মিত মামলায়, তিনজনকে পুরাতন মামলায়, দু’জনকে পরোয়ানা মূলে এবং ১৪ জনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়।
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৫








