আন্তর্জাতিক ১৮ এপ্রিল ২০২৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরানের সামরিক বাহিনী

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ইরান: ফের হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা।ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের সঙ্গে যুক্ত ফার্স নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচারকারী আইআরআইবি একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রণালিটি ‘পূর্বের অবস্থায়’ ফিরে আসবে এবং সশস্ত্র বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণ করবে। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ চালানোর কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে।আইআরজিসি আরও বলেছে, যুক্তরাষ্ট্র অবরোধের নামে জলদস্যুতা ও সমুদ্রপথে চুরি-ডাকাতির মতো কাজ করছে।বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যতক্ষণ না ইরানগামী জাহাজগুলোর জন্য পূর্ণ নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করে, ততক্ষণ এই গুরুত্বপূর্ণ জলপথ কঠোর নিয়ন্ত্রণেই থাকবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner