বাংলাদেশ ২২ ফেব্রুয়ারী ২০২৬

ভুয়া ডিগ্রি ও ভুয়া সনদে চাকরির অভিযোগে দুদকের অভিযান

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ  ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসাসেবা প্রদান ও ভুয়া সনদে চাকরি গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুইটি পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ দুদক প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।দুদক জানায়, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় ভুয়া ডিগ্রি ব্যবহার করে অবৈধভাবে চিকিৎসাসেবা প্রদানের অভিযোগে বাগেরহাট জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়।অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট চিকিৎসক মাহমুদুল হাসানের শরণখোলার বাদল মার্কেট, পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত চেম্বার পরিদর্শন করা হয়। সেখানে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের নিকট থেকে বেশ কয়েকটি প্রেসক্রিপশন সংগ্রহ করা হয়। প্রেসক্রিপশনসমূহে রোগীদের বিভিন্ন ঔষধপত্র লিখন এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুপারিশের বিষয়টি পরিলক্ষিত হয়।অভিযোগের বিষয়ে তার বক্তব্য গ্রহণকালে তিনি উল্লেখিত এমবিবিএস ডিগ্রির সনদের সঠিকতার বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি জানান, উক্ত ব্যক্তির কেবল প্রাথমিক চিকিৎসা (জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথা ইত্যাদি) প্রদানের এখতিয়ার রয়েছে। প্রেসক্রিপশনে পরীক্ষা-নিরীক্ষার সুপারিশ করা তার এখতিয়ার বহির্ভূত কাজ।অভিযানকালে সংশ্লিষ্ট ব্যক্তির সনদসহ প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।অপরদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো-১ সার্কেল, মিরপুরে ভুয়া সনদে চাকরি গ্রহণসহ নানাবিধ অনিয়মের অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে বিআরটিএ’র ঢাকা বিভাগীয় কার্যালয়ে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ করা হয়। পাশাপাশি বিআরটিএর প্রধান কার্যালয় থেকে সংশ্লিষ্ট ব্যক্তির নিয়োগ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।অভিযানে প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা শেষে এ বিষয়ে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হব।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner