বাংলাদেশ ২৬ নভেম্বর ২০২৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ৩১ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১৭১ জন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাদের মধ্যে অসুস্থ ২৯ জনের জন্য বিমানবন্দরে জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থা রাখা হয়।  সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রত্যাবাসিতদের মধ্যে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। সূত্র আরও জানায়, লিবিয়ার ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ পরিস্থিতির কারণে এসব বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। দেশটির বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা এবং দেশে ফিরতে আগ্রহী অন্য বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।এ লক্ষ্যে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner