টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )গোপালগঞ্জঃ গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের অফিসের আসবাবপত্র ভাঙচুর এবং অফিসের মালামাল বাইরে এনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।কে এম বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ড্যাব নেতা।গোপালগঞ্জ সদর থানার ২০০ ফুটের মধ্যে তার এই ক্লিনিক ও অফিস অবস্থিত।স্থানীয় সূত্রে জানা গেছে,জেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী থানা এলাকার আরাফ ক্লিনিকের সামনে স্লোগান দিয়ে তার অফিসের আসবাবপত্র বের করে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন।এই ক্লিনিকের নিচতলায় সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত একটি অফিস ছিল।এ ঘটনার পর ওই ক্লিনিক থেকে রোগীরা অন্যত্র চলে যান।এ ছাড়া কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।একই উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জে এবার বিএনপির আরেক এমপির অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ








