বাংলাদেশ ১৭ নভেম্বর ২০২৬

স্থানীয় নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় দেশের আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ দলের কেন্দ্রীয় নেতারা।এর আগে গত ১০ মে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে প্রথম দফায় ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল এনসিপি। ওই তালিকায় উপজেলা চেয়ারম্যান পদে ৬৭ জন এবং পৌর মেয়র পদে ৩৩ জন প্রার্থী ছিলেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner