টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন। মৃত পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ১৭ নভেম্বরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৪৪ জন, চট্টগ্রামে ২৯৭, খুলনায় ২৬৭, বরিশালে ৩০৮, রাজশাহীতে ১২৩, ময়মনসিংহে ৫৭, রংপুরে ৩৮ এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন।এ সময়ে মারা গেছেন ৫০৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৬০৯ জন।বিভাগভিত্তিক হিসাবে,ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬৭ হাজার ৮৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিভাগে মারা গেছেন ২৫৬ জন।চট্টগ্রামে ২৪ হাজার ৩৯৮ জন ভর্তি ও ৪৯ জনের মৃত্যু হয়েছে। খুলনায় ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩০৯ জন, মারা গেছেন ৮৭ জন। বরিশালে ২০ হাজার ৪৬৩ জন ভর্তি ও ৩২ জনের মৃত্যু হয়েছে।এ ছাড়া রাজশাহীতে ১৩ হাজার ১৭৫ জন ভর্তি ও ৩১ জনের মৃত্যু হয়েছে।ময়মনসিংহে ৮ হাজার ৪৭৩ জন ভর্তি ও ৪০ জনের মৃত্যু হয়েছে। রংপুরে ৫ হাজার ৮৭০ জন ভর্তি ও আটজনের মৃত্যু হয়েছে।সিলেটে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৯ জন, মারা গেছেন চারজন।
এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী ১৫৩৭








