বাংলাদেশ ১৫ নভেম্বর ২০২৬

সিঙ্গাপুর বিমানবন্দরে ফের অসুস্থ ড. মোশাররফ, হাসপাতালে ভর্তি

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের রবিবার (১৫ নভেম্বর) নির্ধারিত ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল।তবে বিমানবন্দরে আসার সময় তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থবোধ করেন।তাৎক্ষণিকভাবে তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হয় এবং পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন, তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারের স্ত্রী ও নারী নেত্রী নাঈমা খন্দকার।তিনি জানান,চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ড. খন্দকার মোশাররফ হোসেনকে আরও কিছুদিন সিঙ্গাপুরে অবস্থান করে চিকিৎসা নিতে হবে।সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।এর আগে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৫ নভেম্বর বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে সিঙ্গাপুরে যান বিএনপির এই বর্ষিয়ান নেতা।উল্লেখ্য, ২০২৩ সালে একই হাসপাতালে ড. খন্দকার মোশাররফ হোসেনের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন।এর আগে ১৯৯১, ১৯৯৬ এর ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন এবং ২০০১ সালে বিএনপি থেকে নির্বাচিত হয়ে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া চার দলীয় জোট সরকারের আমলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী থাকাকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চেয়ারম্যান নির্বাচিত হন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner