টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )স্পোর্টসঃ সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩৫৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর জবাবে ব্যাট করতে নেমে ২৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।আলোক সল্পতায় খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান।৫১ রানে ৩ উইকেট হারানোর পর দলকে টেনে তোলার চেষ্টা করছেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেট জুটিতে দ্বিতীয় দিন পর্যন্ত এসেছে ৩৭ রান। কাল ২৯ রান নিয়ে দিন শুরু করবেন হৃদয়। মুশফিক অপরাজিত ১৯ রানে। বাংলাদেশ এখনো পিছিয়ে ২৬৮ রানে।প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। নতুন বলে শামার জোসেফ ও জেইডেন সিলসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২ রানেই দুই উইকেট হারায় স্বাগতিকরা।সাদমান ইসলামের চোটে ওপেনিং নামা নাঈম হাসান ৫ রানে ফেরার পর বিদায় নেন তানজিদ হাসান তামিমও। কেভিন উইকহ্যামের দুর্দান্ত ক্যাচে থামার আগে তার ব্যাট থেকে আসে ১৬ রান। আশা করা হচ্ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় হাল ধরবেন কিন্তু সেটি হয়নি। ১৮ রান করে সাজঘরে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। ২৯ রানের জুটি গড়ার পর শামার জোসেফের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শান্ত। তার বিদায়ে ৫১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর তাওহিদ হৃদয়ের সঙ্গে নতুন ব্যাটার হিসেবে যোগ দেন মুশফিকুর রহিম।এর আগে, শেষ উইকেটে বেশ প্রতিরোধ গড়ে ফেলেছিলেন জোমেল ওয়ারিকান আর জেইডেন সিলস। ৬৭ বলে ৩৩ রানের জুটি গড়ে ফেলেন তারা। শেষ পর্যন্ত এই জুটিটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ।জেইডেন সিলসকে ১৫ রানে এলবিডব্লিউ করেন মিরাজ। ২৭ রানে অপরাজিত থাকেন ওয়ারিকান। ফলে ১০৬.৪ ওভার খেলে প্রথম ইনিংসে ৩৫৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।হাসান মাহমুদ ৯০ রান খরচায় একাই নিয়েছেন ৬টি উইকেট। ২টি করে উইকেট শিকার তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজের।
সিলেট টেস্ট: ২৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ







