টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ রাজধানীর ধানমন্ডি ১০-এ এলাকার ২৭ নম্বর রোডের একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সাড়ে ৩টার পর ধানমন্ডি ১০/এ এর ২৮ নম্বর ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে ধানমন্ডি ১০-এর অন্তর্গত ২৭ নম্বর রোডের একটি ১৪ তলা ভবনের ২য় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট বিকেল ৩টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের যৌথ চেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।তিনি আরও বলেন, জরুরি সহায়তার কথা ভেবে প্রথমে পলাশী ফায়ার স্টেশন থেকেও অতিরিক্ত দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছিল। তবে আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসায় সেই ইউনিট দুটিকে পথ থেকেই ফেরত পাঠানো হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়েন্ত্রনে ২ ইউনিউট








