শিক্ষা ৩০ অক্টোবর ২০২৬

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নিজেদের ফলাফল ও বিস্তারিত মার্কশিট দেখতে পারবেন।শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সংবাদ সম্মেলন শেষে অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। প্রাথমিকভাবে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল। তবে অনিবার্য কারণে নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয় নতুন তারিখ হিসেবে ৩১ অক্টোবর নির্ধারণ করে।এর আগে গত ২৪ অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। পরবর্তীতে ২৬ অক্টোবর এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও তা প্রকাশ করা হয়নি।সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের কারণে ফল প্রকাশের অনুমোদন ও আনুষ্ঠানিক ছাড়পত্র গ্রহণে বিলম্ব হয়। পাশাপাশি সংবাদ সম্মেলনের স্থান পরিবর্তনসহ কয়েকটি প্রশাসনিক জটিলতার কারণে ফল প্রকাশের তারিখ পরিবর্তন করতে হয়েছে।

অনলাইনে যেভাবে দেখবেন:

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন।

ফলাফল দেখার জন্য সাধারণত নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

শিক্ষা বোর্ডের অফিসিয়াল ফলাফল ওয়েবসাইটে প্রবেশ করুন।Examination অপশন থেকে HSC/Alim নির্বাচন করুন।পরীক্ষার বছর হিসেবে 2026 নির্বাচন করুন।নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করুন। নির্ধারিত ঘরে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখুন। প্রয়োজনীয় তথ্য পূরণ করে Submit বাটনে ক্লিক করুন।এরপর স্ক্রিনে পরীক্ষার ফলাফল দেখা যাবে।বিস্তারিত নম্বরসহ মার্কশিট পাওয়া গেলে সেটিও অনলাইন থেকে সংগ্রহ করা যাবে।ইন্টারনেট সংযোগ ছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে। ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের নির্ধারিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে ফলাফল সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner