টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ অবকাশকালীন ছুটি শেষে রোববার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৫৭ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।এ বিষয়ে প্রধান বিচারপতির আদেশ শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।আদেশে বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ২৫ অক্টোবর রোববার সকাল সাড়ে দশটা হতে হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য উল্লেখিত বেঞ্চ সমুহ গঠন করা হলো।এদিকে আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিবৃন্দ চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী ২৫ অক্টোবর রোববার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আপিল বিভাগের এক নম্বর এজলাসের সামনের করিডোরে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।আইনজীবীবৃন্দের জন্য সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে (সুপ্রিম কোর্ট মূল ভবন সংলগ্ন বাগান) আপ্যায়নের ব্যবস্থা থাকবে।এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান উপলক্ষে আগামী রোববার (২৫ অক্টোবর) হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর আড়াইটা থেকে শুরু হবে।
হাইকোর্টের বিচারকার্য পরিচালনায় ৫৭ বেঞ্চ গঠন




-68895bbadc96e.png)



