গ্রাম বাংলা ২৩ অক্টোবর ২০২৬

কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )কক্সবাজারঃ  কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর রেশ না কাটতেই এবার সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হোটেলে অবস্থানরত তিন শতাধিক পর্যটক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে হোটেলটির নিচতলার পার্কিংয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ঘটনায় কেউ হতাহত হননি বলেও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও হোটেল কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে।হোটেলে অবস্থানরত পর্যটকেরা নিরাপদে রয়েছেন।এর আগে, ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ রিসোর্ট’ নামের একটি আবাসিক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ওই ঘটনায় ১০ পর্যটকের প্রাণহানি হয়।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner