অর্থনীতি ২২ অক্টোবর ২০২৬

ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ সাইবার হামলার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ‘The Service is under Maintenance’ বার্তা দেখা যায়।এতে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে সেবাটি সাময়িকভাবে বন্ধ থাকার কথা জানানো হয়।পাশাপাশি শিগগিরই সেবা পুনরায় চালু করা হবে বলেও উল্লেখ করা হয়।সম্প্রতি ইন্টারনেটের বড় একটি অংশে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কা বেড়েছে।এ পরিস্থিতিতে বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রাখছে।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পিএইচপির এসব দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকে সিস্টেমে প্রবেশ করে ক্ষতিকর কোড চালাতে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় শনাক্ত হওয়া এসব ত্রুটি সংশোধনে বিশ্বজুড়ে জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে।নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সফটওয়্যার হালনাগাদ এবং নিজেদের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সুরক্ষিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner