টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও আ. জব্বার নামে এক আন্দোলনকারীকে গুলি করে গুরুতর জখম করার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মঙ্গলবার (২০ অক্টোবর) গুলশান থানার মানিলন্ডারিং আইনের মামলায় এক দিনের মঞ্জুর করেছেন আদালত।বুধবার (২১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালতে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া আসামিকে আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্র পক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, আসামি আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছেন। তিন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। আসামি এই মামলার এজাহারনামীয় আসামি। তিনি ছাত্র আন্দোলনকে ভণ্ডুল করার জন্য কাজ করেছেন এবং ছাত্র জনতাকে গুলি করেছেন।আসামি পক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল রিমান্ডে বিরোধিতা করে জামিন আবেদন করেন। তিনি উল্লেখ করেন, এই ঘটনার সময় তিনি দেশে ছিলেন না। তাহলে তিনি কিভাবে জড়িত থাকেন। তিনি আওয়ামী লীগ থেকে ৫ বছর আগে পদত্যাগ করেছেন। এই মামলায় একবছর আগে থেকে তদন্ত করা হয়েছে। কিন্তু সেখানে কি তাকে জড়িত থাকার কোনো তথ্য পেয়েছে? তাহলে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নেই।আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের পাশে শান্তিপূর্ণ অবস্থান নেন ছাত্র-জনতা। এ সময় মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামিসহ অন্য আসামিদের নির্দেশে আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় এবং এলোপাতাড়ি গুলি করা হয়।এতে আন্দোলনকারী আ: জব্বার গুলিবিদ্ধ হয়ে মেরুদণ্ডের নিচের অংশে গুরুতর জখম হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২০২৫ সালের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন তিনি।রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঘটনার সময় দিলীপ কুমার আগারওয়ালা সশরীরে উপস্থিত থেকে অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে হামলায় অংশ নেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্য আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও তাদের গ্রেফতারের স্বার্থে দিলীপ কুমার আগারওয়ালাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।মামলায় দিলীপ কুমার আগারওয়ালাকে ৩১ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে।এর আগে, মঙ্গলবার (২০ অক্টোবর) চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার সোনা ও হীরা কেনাবেচা এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় দিলীপ কুমার আগারওয়ালাের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় গত ১৯ অক্টোবর রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আবারও ৪ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা



.jpg)
.jpg)



