কমিউনিটি ২০ অক্টোবর ২০২৬

টাওয়ার হ্যামলেটসের হাউজিং হোয়াটসঅ্যাপ চ্যানেলের এক বছর, যুক্ত প্রায় ২,০০০ বাসিন্দা

post

হাউজিং সার্ভিস বা বাসা-বাড়ি পরিষেবার খবর, নিরাপত্তাবিষয়ক সতর্কতা, স্থানীয় অনুষ্ঠান এবং কাউন্সিলের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে দ্রুত জানতে হাউজিং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভাড়াটিয়া ও লিজহোল্ডারদের জন্য চালু করা বিশেষ হাউজিং হোয়াটসঅ্যাপ চ্যানেল এক বছর পূর্ণ করেছে। ইতোমধ্যে প্রায় ২,০০০ বাসিন্দা এই চ্যানেলে যুক্ত হয়েছেন। এর মাধ্যমে তাঁরা নিজেদের বাসস্থান, আবাসন পরিষেবা এবং আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ খবর ও হালনাগাদ তথ্য সহজেই জানতে পারছেন।

বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ আরও সহজ করা এবং আবাসনসংক্রান্ত তথ্য দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই চ্যানেল চালু করা হয়েছিল। এক বছরে এটি বাসিন্দাদের কাছে কাউন্সিলের হাউজিং সার্ভিসেস, বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং স্থানীয় কমিউনিটির কার্যক্রম সম্পর্কে জানার একটি সহজ মাধ্যম হয়ে উঠেছে।

হাউজিং হোয়াটসঅ্যাপ চ্যানেলে বাসিন্দারা তাঁদের আবাসন ও স্থানীয় এলাকা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকেন। এর মধ্যে রয়েছে আবাসন এলাকায় উন্নয়নমূলক কাজের খবর, কমিউনিটির অনুষ্ঠান ও কার্যক্রম, কাউন্সিলের বিভিন্ন পরিষেবার হালনাগাদ তথ্য এবং নিরাপত্তাবিষয়ক সতর্কবার্তা।

এ ছাড়া, আবাসনসংক্রান্ত পরামর্শ সভা, জনমত গ্রহণ ও বিভিন্ন পরামর্শ কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ সম্পর্কেও এই চ্যানেলে তথ্য দেওয়া হয়।

কাউন্সিলের আবাসন পরিষেবা সম্পর্কে সাধারণ প্রশ্ন করার এবং নিয়মিত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরার সুযোগও রয়েছে। এর ফলে বাসিন্দারা শুধু তথ্য পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছেন না, বরং আবাসন পরিষেবার উন্নয়নে নিজেদের অভিজ্ঞতা ও মতামত জানানোর সুযোগও পাচ্ছেন।

হাউজিং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাসিন্দাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। চ্যানেলটি এমনভাবে পরিচালিত হয়, যাতে অন্য অনুসারীরা দেখতে না পারেন কারা এতে যুক্ত হয়েছেন। একইভাবে, অনুসারীদের ফোন নম্বরও অন্যদের কাছে প্রকাশিত হয় না।

ফলে বাসিন্দারা নিজেদের ব্যক্তিগত ফোন নম্বর অন্য অনুসারীদের সঙ্গে শেয়ার না করেই কাউন্সিলের আবাসনসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন।

যেসব কাউন্সিল ভাড়াটিয়া ও লিজহোল্ডার এখনো হাউজিং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হননি, তাঁদের এতে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হচ্ছে।

চ্যানেলে যুক্ত হতে নিচের লিংকে ক্লিক করুন:

হাউজিং হোয়াটসঅ্যাপ চ্যানেল:

https://www.whatsapp.com/channel/0029VbBze1S1iUxjWv4smc45

হাউজিং সার্ভিসেস বা আবাসন পরিষেবার উন্নয়নে অংশ নিতে এবং কাউন্সিলের সঙ্গে যুক্ত থাকতে হাউজিং ইমপ্রুভমেন্ট প্যানেল সম্পর্কেও বিস্তারিত জানা যাবে কাউন্সিলের ওয়েবসাইটে:

https://www.towerhamlets.gov.uk/lgnl/housing/Council-Tenants-and-Leaseholders/Get-involved/Housing-Improvement-Panel.aspx

আপনার বাসা, হাউজিং সার্ভিসেস ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ খবর জানতে আজই হাউজিং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন। প্রতিবেশীদেরও এতে যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করুন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner