টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন চিহ্নিত মাদকের আস্তানায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।এ-সংক্রান্ত দুটি ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছেন তিনি।ভিডিওতে প্রতিমন্ত্রীর হাতে একটি পিস্তল দেখা গেছে,যার কিছু অংশ ঝাপসা করে দেওয়া হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় আকস্মিক অভিযান চালান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়।প্রকাশিত ভিডিওতে বলা হয়, গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়ে বিক্রেতাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।অন্য একটি ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশের সঙ্গে নিয়ে যেতে দেখা যায়।ভিডিওতে প্রতিমন্ত্রীর হাতে থাকা পিস্তলটির কিছু অংশ ঝাপসা করা থাকলেও সেটি কী ধরনের অস্ত্র,তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযানের সময় তাঁর হাতে অস্ত্রটি থাকার কারণ কিংবা সেটি ব্যবহারের কোনো ঘটনা ঘটেছে কি না,সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পরে ইশরাক হোসেনের মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী।তিনি বলেছেন,মাদক কারবারিরা যে দলেরই হোক,কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি তাঁর নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তাঁর শাস্তি আরও কঠোর হবে।অভিযানকালে এলাকাবাসীর উদ্দেশে ইশরাক হোসেন বলেন,এলাকায় যারা মাদক বিক্রি করে,তাদের স্থান আমার এই ঢাকা-৬ আসনে নাই।স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন করেছি।আর এই মাদক কারবারিদের কোনো টাইম আছে? এই এলাকায় যত বড় মাদক কারবারি হোক না কেন,তারা যে দলেরই হোক না কেন,যদি আমার দলের হয়,তাহলে তাদের শাস্তি আরও বড় হবে।মাদকাসক্তির কারণে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন,এই মাদকের কারণে আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।গত ছয় মাস ধরে গোয়েন্দা দিয়ে তথ্য সংগ্রহ করছি। যারা বাইরে থেকে এসে মাদক দিয়ে যায়, তাদের আটক করতে পারবে—এমন ব্যক্তিদের আমার মাথায় করে রাখব।তিনি আরও বলেন,আমার এই এলাকা থেকে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে।সারা বাংলাদেশে অভিযান চলবে, বাংলাদেশে কোথাও মাদকের জায়গা হবে না।’
অভিযানের সময় আটক ব্যক্তিরা ছেড়ে দেওয়ার জন্য হাতজোড় করলে তাঁদের আশ্বস্ত করেন ইশরাক হোসেন।তিনি বলেন, তোমাদের গায়ে কেউ হাত দেবে না,তোমাদের কেউ কিছু করবে না।তোমরা থানায় যাবা,পুলিশ তোমাদের ব্যবস্থা নেবে।তোমাদের মারার জন্য আমরা আসি নাই।এই দেশ আইনের মাধ্যমে চলবে।তাদের বিচার হবে,বিচারের মাধ্যমে তাদের শাস্তি হবে।এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।আসনটিকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এ কাজে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দেন।পরে থানা থেকে পুলিশ সদস্যরা গিয়ে তাঁদের নিয়ে আসেন।ওসি আরও বলেন,আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে।সেগুলো হেরোইন কি না,তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।