বাংলাদেশ ১৭ অক্টোবর ২০২৬

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ২২ মিনিটে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির ছয়তলা ভবনের নিচতলার স্টোররুমে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট ঘটনাস্থলে নিয়োজিত রয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই নিকটস্থ কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। মাত্র ১০ মিনিটের মাথায় বিকেল ৪টা ৩৪ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলটি ফায়ার স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে হওয়ায় দ্রুত গতিতে উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে সক্ষম হয়।প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট একযোগে কাজ শুরু করে। পরবর্তী সময়ে আগুনের তীব্রতা ও গুরুত্ব বিবেচনা করে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরো দু’টি ইউনিটকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।অগ্নিকাণ্ড ও উদ্ধার কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ তালহা বিন জসিম জানান, ছয়তলা ভবনের নিচতলার স্টোর রুমে লাগা আগুন যেন ভবনের অন্যান্য তলায় বা আশেপাশে ছড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner