বাংলাদেশ ১২ অক্টোবর ২০২৬

ঢাকায় দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ রাজধানী ঢাকায় সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তার হওয়া সেনা কর্মকর্তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা৷সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে৷সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়৷আজ সোমবার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম৷একটি সূত্রকে উদ্ধৃত করে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলো জানায়, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে৷

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner