টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ আজ ৯ অক্টোবর বিশ্ব ডিম দিবস।প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।বিশ্ব ডিম দিবসের সূচনা ১৯৯৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনায়।সেই থেকে প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার দিবসটি পালিত হয়ে আসছে।এ বছর দিবসটির ৩০ বছর পূর্তি হচ্ছে। এবারের আয়োজনের লক্ষ্য ডিমের পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো।ডিম থেকে সাধারণত প্রায় ৭৭ কিলোক্যালরি শক্তি পাওয়া যায়। ডিম উচ্চমানের আমিষের পাশাপাশি আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফলেট, দস্তা ও ভিটামিন ডির উৎস।এতে চোখের সুস্থতার জন্য প্রয়োজনীয় লুটিন ও জিয়াজ্যানথিনের মতো উপাদানও রয়েছে।ডিম শরীরের প্রয়োজনীয় পুষ্টি জোগাতে, দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে এবং বিপাকীয় কার্যক্রমে সহায়তা করতে পারে। এতে ওমেগা-৩-এর মতো প্রয়োজনীয় চর্বিও পাওয়া যায়। সহজলভ্য ও তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় বিশ্বের কোটি কোটি মানুষের খাদ্যতালিকায় ডিম গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। মুরগির ডিম সবচেয়ে বেশি খাওয়া হলেও হাঁস, কোয়েল ও রাজহাঁসের ডিমও জনপ্রিয়।
বিশ্ব ডিম দিবস আজ








