টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ রাজধানীর মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্প পশ্চিম এলাকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের একটি ভবনে লিফট ছিঁড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (২ অক্টোবর) ভোর ৬টার দিকে আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন- মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে মো. ওয়াসি (৮)। তাদের মধ্যে নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে।দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে আগারগাঁওয়ের পঙ্গু জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে লিফট ছিঁড়ে যাওয়ার কারণ জানা যায়নি।এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে ফায়ার সার্ভিস কিছুই জানে না।
মিরপুরে আবাসিক ভবনের লিফট ছিঁড়ে আহত ৩








