বাংলাদেশ ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ হিসেবে কেউ বক্তব্য দিয়ে থাকলে তার বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।দায়িত্বে অবহেলা ও সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে মন্ত্রী বলেন, রাড্ডা ক্লিনিকের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং বিভাগীয় প্রসিডিং শুরু হয়েছে। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় আমরা আমলে নেবো না। কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে এবং সত্যতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।রাজধানীর মাটিকাটায় জমি দখল ও মামলা প্রক্রিয়া সংক্রান্ত বিষয় নিয়ে তিনি বলেন, দুর্বৃত্ত তো দুর্বৃত্তই। মাটিকাটা ক্যান্টনমেন্ট থানার জমি দখলের ঘটনায় ৯৯৯-এ ফোনের সঙ্গে সঙ্গে পুলিশ গিয়েছে, গ্রেপ্তার করেছে এবং আলামত সংগ্রহ করেছে। আইনের নিয়ম অনুযায়ী যেকোনো এজাহার জমা হলে প্রাথমিক তদন্ত করে মামলা রেজিস্টার করতে হয়, তা না হলে ভিত্তিহীন অভিযোগও মামলা হিসেবে নথিভুক্ত হয়ে যাবে। ঢালাওভাবে সরকারকে দোষারোপ করা বা রাজনৈতিক উদ্দেশ্যে বক্তব্যের বিচার করবে জনগণ।মিরপুরে হকারদের সঙ্গে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি তদন্ত করতে বলা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজউক বা সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে সঠিক যোগাযোগ সম্পন্ন করেননি, এটি একটি সমন্বয়ের অভাব ছিল বলে মনে হয়েছে।সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা জননিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোনো একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনাকে সামনে এনে সমগ্র দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner