বাংলাদেশ ২১ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ পদক পাচ্ছেন আইজিপিসহ ৯২ পুলিশ সদস্য

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ সাহসিকতা,দায়িত্ব পালনে বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপসচিব নাসরিন সুলতানা।প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দায়িত্ব পালনে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অসাধারণ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং বিভিন্ন উদ্ভাবনী কর্মকাণ্ডের জন্য পুলিশ সদস্যদের পদক দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।চারটি পৃথক ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে এসব পদক দেওয়া হবে। পদকের ক্যাটাগরিগুলো হলো,বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner