বাংলাদেশ ২০ সেপ্টেম্বর ২০২৬

এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবন থেকে মরিয়ম নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ।রোববার (২০ সেপ্টেম্বর)  ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরিয়মকে ঝুলতে দেখা যায়।পুলিশ বলছে, ঘটনাটি দুপুরের পরে হতে পারে।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুপুরের পর মরিয়ম ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা পুলিশ তদন্ত করে দেখছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম।সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত করা হয়। তদন্তে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণ হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবন থেকে মরিয়ম নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।তিনি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ।রোববার (২০ সেপ্টেম্বর)  ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরিয়মকে ঝুলতে দেখা যায়।পুলিশ বলছে, ঘটনাটি দুপুরের পরে হতে পারে।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুপুরের পর মরিয়ম ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা পুলিশ তদন্ত করে দেখছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত করা হয়। তদন্তে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণ হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner