বাংলাদেশ ১৪ সেপ্টেম্বর ২০২৬

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণ। একই সঙ্গে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এ আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ড. ইউনূসের আইনজীবী খাজা তানভীর আহমেদ।তিনি জানান, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। সোমবারই এর শুনানি হতে পারে।এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।রায়ে আদালত জানান, আগামী তিন অর্থবছরের মধ্যে গ্রামীণ কল্যাণকে ওই অর্থ পরিশোধ করতে হবে। রিট খারিজ করে এনবিআরকে আয়কর বাবদ অর্থ আদায়ের সুযোগ দেওয়া হয়।গ্রামীণ কল্যাণের করসংক্রান্ত বিরোধটি কয়েকটি করবর্ষের পুনর্মূল্যায়নকে কেন্দ্র করে। ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষে প্রতিষ্ঠানটির কাছে অতিরিক্ত কর দাবি করে এনবিআর। এ দাবির বিরুদ্ধে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট করে। পরে প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর গত ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে দেওয়া আগের একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ ওই রায় প্রত্যাহারের পাশাপাশি মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়।নতুন বেঞ্চ গত ১০ সেপ্টেম্বর রুল খারিজ করে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন। সেই রায়ের বিরুদ্ধেই এবার আপিলের আবেদন করেছে গ্রামীণ কল্যাণ।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner