বাংলাদেশ ১১ সেপ্টেম্বর ২০২৬

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ চলতি বছরের মধ্যেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (১১সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কথা উল্লেখ করে বলেন, "বিদ্যুৎ ও জ্বালানি সমস্যাটি একটি বৈশ্বিক সংকট, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। বর্তমান সরকার এই সমস্যা দ্রুত সমাধানের জন্য নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে।" সংকটের টেকসই সমাধানে সরকার দেশের ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে বলেও তিনি জানান।জ্বালানি খাতের অনিয়ম রোধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, তেল ও বিদ্যুতের মতো গ্যাস নিয়েও কিছু অসাধু চক্র অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে কাউকে ভোগ করতে দেওয়া হবে না। বিগত সরকারের আমলের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অতীতে রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তি স্বার্থে দেদারসে ব্যবহার করা হয়েছে। তবে বর্তমান সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে যেন রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই ব্যক্তিস্বার্থে অপব্যবহার না হয়। আজকের এই অনুদান বিতরণ অনুষ্ঠানে ঢাকা-১৭ আসন এলাকার ২৮টি মসজিদের প্রত্যেকটিকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নির্বিঘ্ন করতে ১০টি মন্দিরের প্রতিটিকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং উৎসবের আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতেই সরকারের পক্ষ থেকে এই বিশেষ আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner