কমিউনিটি ১০ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া

post

টিভি নাইনটিন লন্ডন ডেস্ক :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইউরোপীয়ান জাতীয়তাবাদী পরিবার।গত  ৬ সেপ্টেম্বর  রোববার পূর্ব লন্ডনের কফি কর্নার রেস্তোরাঁর হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইউরোপীয়ান জাতীয়তাবাদী পরিবারের সভাপতি শফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শেখ খালেদ আহমেদ মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। তেলাওয়াত করেন দিলোয়ার আহমদ। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আ ন ম অহিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমদ শাহীন, পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার, সদস্যসচিব ছায়েফ আহমেদ সুইট, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, ইতালি বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হোসেন অশ্রু, কেন্দ্রীয় কৃষক দলের ইউরোপ সমন্বয়ক জহিরুল ইসলাম মিলন এবং পর্তুগালের পোর্তো বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় অবদানের কথা স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের বিকাশের পথ সুগম হয়েছিল। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকার কথাও তুলে ধরেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে আ ন ম অহিদ আহমদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র গঠন ও দেশ পরিচালনায় অবদানের কথা তুলে ধরেন। তিনি বিএনপির জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের ভূমিকারও প্রশংসা করেন।

সভায় বক্তারা বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইউরোপীয়ান জাতীয়তাবাদী পরিবার আগামী দিনেও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে চায়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন আলী হোসেন লিটন মোড়ল, ওয়েছ আহমদ, মাসুদ সর্দার, ফারুক ব্যাপারী, মির্জা নোমান, সামাদ আহমদ, ইব্রাহীম আইন উদ্দীন, খলিলুর রহমান সাগর, মোবারক হোসেন, মনির হোসেন, কাজী উজ্জ্বল ও মিজানুর রহমান।

এ সময় রুবেল, নাহিদ গেরাপী, আলমগীর হোসেন, আবুল হোসেন, সারোয়ার হোসেন রাহুল, মো. লিটু ময়না (খোকন খান), এনাম আহমদ, আইয়ুব মোহাম্মদ, দিলোয়ার, কামাল হোসেন, আবুল হোসেন ও মিজানসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মাওলানা তাজুল ইসলামের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইউরোপীয়ান জাতীয়তাবাদী পরিবারের সভাপতি শফিকুল ইসলাম তুহিন ও সাধারণ সম্পাদক শেখ খালেদ আহমেদ মিনহাজ। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner