বাংলাদেশ ০৩ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে, জানা গেল তারিখ

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ আগামী বছরও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই পর্বের ইজতেমাই টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে জুবায়েরপন্থি এবং দ্বিতীয় পর্বে সাদপন্থি অনুসারীরা অংশ নেবেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্বের ইজতেমা শুরু হবে ৮ জানুয়ারি শুক্রবার এবং শেষ হবে ১০ জানুয়ারি রোববার।এরপর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি শুক্রবার। তিন দিনব্যাপী এ পর্ব শেষ হবে ১৭ জানুয়ারি রোববার।এদিকে ইজতেমায় মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়টি ভিসা নীতিমালা অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner