আন্তর্জাতিক ৩০ আগস্ট ২০২৬

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )নেপালঃ চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ৭৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনো ২ হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছে। রোববার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এদিকে উদ্ধার তৎপরতা পঞ্চম দিনে গড়িয়েছে।চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এর আগে জানায়, বুধবারের দুর্যোগে তিব্বতে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছে।এ হিসাবে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫০ এবং নিখোঁজ ৩ হাজার ৪৪ জন।নেপালে নিখোঁজের সংখ্যা শনিবার সন্ধ্যায় প্রকাশিত সর্বশেষ হিসাবের ২ হাজার ৪২৬ থেকে বেড়ে ২ হাজার ৪৯৮ জনে দাঁড়িয়েছে।নিখোঁজদের তালিকায় ৫৮৯ জন বিদেশি রয়েছে। আগের তালিকায় এ সংখ্যা ছিল ৫১৭ জন। তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।এ তালিকায় নদীর তীরে অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলোর ৯৩৩ জন শ্রমিকও রয়েছেন। ওই নদীপথেই বন্যার প্রবল স্রোত ধেয়ে যায় বলে ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত মোট ৮ হাজার ১৮৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২২৭ জন বিদেশি।ভারতে কর্তৃপক্ষ জানিয়েছে, নেপাল থেকে প্রবাহিত নদীগুলো থেকে সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এগুলো বন্যায় মৃতদের মরদেহ বলে ধারণা করা হচ্ছে। তবে এই সংখ্যা মোট মৃতের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner