গ্রাম বাংলা ২৮ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ৫ শিশুর

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় মরা পাগলা নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে কয়েকজন শিশু নদীতে গোসল করতে নামলে একে একে পাঁচজন পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।নিহত শিশুরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজামউদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।ওয়াসিম ফিরোজ বলেন, বেলা পৌনে একটার দিকে মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner