বাংলাদেশ ১৯ আগস্ট ২০২৬

এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, ফের কমলো গ্যাস সরবরাহ

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ এলএনজি সংকটে কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বুধবার (১৯ আগস্ট) টার্মিনালটির মজুত ফুরিয়ে যাওয়ায় সরবরাহ বন্ধ হয়। ফলে বর্তমানে মহেশখালীর সামিটের টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ সচল রয়েছে।বুধবার রাত ৮টা পর্যন্ত সামিটের টার্মিনাল থেকে ৫৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এ সময় জাতীয় গ্রিডে সব মিলিয়ে গ্যাস সরবরাহের পরিমাণ ছিল ২১৮ কোটি ঘনফুট। এর মধ্যে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে এসেছে ১৬২ কোটি ঘনফুট।এক্সিলারেটের টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ থাকায় নতুন এলএনজি কার্গো না আসা পর্যন্ত আমদানি করা গ্যাসের জন্য সামিটের টার্মিনালের ওপরই নির্ভর করতে হবে। এতে সারা দেশে গ্যাস সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।এর আগে কারিগরি সমস্যার কারণে গত শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে এক্সিলারেটের টার্মিনালটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে প্রায় ১৬৫ কোটি ঘনফুটে নেমে আসে। কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।সে সময় শুরুতে সামিট থেকে প্রায় ১১ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও পরে রাতে ধাপে ধাপে এর পরিমাণ বাড়ানো হয়।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner