টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে একটি গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করে ‘জুলাই জিয়াফত’ আয়োজন করা হয়। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ ভোজের আয়োজনে অংশ নিতে গুগল ফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে নিবন্ধন নেয়া হয়েছিল। নিবন্ধন ফি ছিল ১৫ টাকা। আয়োজকদের দাবি, এতে প্রায় ৭৫০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬৫০ জনের জন্য গরুর মাংসের খাবার এবং ১০০ জনের জন্য বিকল্প খাবারের ব্যবস্থা করা হয়েছে। সালাহউদ্দিন আম্মার বলেন, ১৫ আগস্ট উপলক্ষে আনা গরুটির নাম ‘বাকশাল’ দেওয়া হয়েছে। সেটি কোরবানি করে ‘জুলাই জিয়াফত’ আয়োজন করা হয়।শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ আয়োজন রাকসুর পক্ষ থেকে করা হচ্ছে বলে প্রচারণা চালানো হয়। পরে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিভিন্ন ফেইসবুক গ্রুপ ও ব্যক্তিগত আইডিতে এ নিয়ে নানা মন্তব্য করেন শিক্ষার্থীরা।তবে সমালোচনার মধ্যে রাকসুর তহবিল থেকে এ আয়োজন করা হয়নি বলে দাবি করেছেন জিএস সালাহউদ্দিন আম্মার তিনি বলেন, “শুরুতে রাকসুর পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছিল।তবে রাকসুর সব সদস্য এতে একমত হয়নি। পরে আমাদের এক ভাই এটি উপহার দিয়েছেন। এখানে রাকসু জড়িত নয়।
রাবিতে ‘বাকশাল’ নামে গরু জবাই করে ‘জুলাই জিয়াফত’ আয়োজন আম্মারের








