টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটগ্রহণে থাকবে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স। ব্যালট পেপারে দুটি অংশ—বামপাশে মুড়ি, ডানপাশে ভোট।মুড়ির অংশে সংসদ সদস্যকে চারটি তথ্য পূরণ করতে হবে। আর ভোটের অংশে প্রার্থীর নাম উল্লেখ করে তারপাশে সই করে ভোট দিতে হবে।আজ মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।এর আগে বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকার, চিফ হুইপ ও বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে জাতীয় সংসদ সচিবালয়ে এক প্রস্তুতিমূলক সভা করেন তিনি।আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে।ইসি সচিব বলেন, ‘সংসদ সদস্যরা স্ব স্ব আসনে বসবেন। তাদের কাছে ব্যালট বাক্স পৌঁছে দেওয়ার পর তারা মনোনীত প্রার্থীকে সই করে তিনটি ব্যালট বাক্সে ভোট দেবেন। ব্যালট বাক্সগুলো স্বচ্ছ হবে।কারা এই নির্বাচন প্রত্যক্ষ করবেন, জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘১৯৯১ সালের পর প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। দীর্ঘবিরতির পর এই নির্বাচন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ নেবে ইসি। আমরা নাম পাঠাবো।তিনি আরও জানান, সংসদ থেকেই সরাসরি সম্প্রচার করা হবে। সংবাদকর্মীদের বসার ব্যবস্থা রাখা হতে পারে। ইসি সচিবালয় থেকে ২০ জনের নাম পাঠানো হবে।
ইসি সচিবালয় থেকে ব্যালট ছাপানো হবে বলেও জানান ইসি সচিব।তিনি বলেন, ‘ব্যালট পেপারে দুটো অংশ—একটা মুড়ি, আরেকটা হচ্ছে ভোট। মুড়িতে চারটা তথ্য থাকবে। ব্যালটের ক্রমিক নম্বর, ভোটদাতার নাম, বিভক্তি নম্বর, তারপর একটা স্পেস থাকে যেখানে সই করে ব্যালটটা নিতে হবে।ব্যালটের ডান পাশের অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম উল্লেখ থাকবে জানিয়ে ইসি সচিব বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামের পাশে স্পেস দেওয়া থাকবে। সেই স্পেসে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন সংসদ সদস্যরা।ভোটের দিন অধিবেশন কক্ষে সিইসি কোথায় বসবেন ও সংসদ সদস্যরা কোথায় বসবেন—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘সংসদ সদস্যরা তাদের নির্দিষ্ট সিটে বসবেন। আর সিইসির বসার জায়গা সংসদ সচিবালয় থেকে নির্ধারণ করে দেওয়া হবে।রাষ্ট্রপতির নির্বাচনে কোনো সংসদ সদস্য বিপক্ষ দলের প্রার্থীকে ভোট দিলে তা ফ্লোর ক্রসিং হবে কি না ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এটা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত না, এটা রাজনৈতিক প্রশ্ন। আপনি রাজনৈতিক নেতাদের কাছে এই প্রশ্ন করেন।এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বিশেষ বৈঠকের বিষয়ে আজই গেজেট প্রকাশ করা হবে বলে জানান আখতার আহমেদ।গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা ও ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারণ করে ইসি। ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে এবং তা শেষ না হওয়া পর্যন্ত চলবে।প্রার্থীরা ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়। আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পদ্ধতি জানালেন ইসি সচিব








