টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে আলোচনায় বসলে দুই দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।দীনেশ ত্রিবেদী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি। দুই দেশের প্রধান একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমার পুরো আত্মবিশ্বাস আছে। মানুষ এক আছে, সমাধান হবেই। কোনো নেতিবাচক বিষয় নেই, সব ইতিবাচক আছে।ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো উল্লেখ করে তিনি বলেন, ‘দুই দেশের মানুষের এই সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখতে হবে।বাংলাদেশে ভারতীয় ভিসার ব্যাপক চাহিদা রয়েছে জানিয়ে হাইকমিশনার বলেন, ‘এই চাহিদা পূরণে ভিসা আবেদন কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ভিসা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের খরচ কমানো এবং ভিসা দেওয়ার সক্ষমতা বাড়ানোর বিষয়েও কাজ করা হচ্ছে।‘বাংলাদেশের মানুষের আচরণ খুবই ভালো। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ভালো। এই সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখতে হবে।’উল্লেখ্য, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রথম পরিদর্শন চলাকালীন সময়ে, হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর কাছে একজন মা একটি নিরাপদ খেলার জায়গার জন্য অনুরোধ জানিয়েছিলেন। যেখানে বাবা-মায়েরা ভিসার জন্য আবেদন করার সময় শিশুরা অবস্থান করতে পারবে। মাত্র কয়েক সপ্তাহ পরেই, তাঁর অনুরোধটি বাস্তবে রূপ নিল। আর আজকে, তিনি তাঁর সন্তানকে সঙ্গে নিয়ে তাঁর কল্পনার সেই খেলার জায়গাটিরই উদ্বোধন করতে ফিরে এলেন।
শীর্ষ নেতাদের বৈঠকে সমস্যার সমাধান হতে পারে : ভারতীয় হাইকমিশনার








